০৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আবারও বিধ্বস্ত ভারতের যুদ্ধবিমান তেজাস

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:৪৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • 2

আবারও দুর্ঘটনার কবলে পড়েছে ভারতের নিজস্ব উদ্যোগ ও প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজাস। ভারতের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ঘটেছে এ দুর্ঘটনা। খবর দ্য হিন্দুর।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে ভারতের বিমান বাহিনী (আইএএফ)-এর পক্ষ থেকে বলা হয়, গত ৭ ফেব্রুয়ারি ঘটেছে এ দুর্ঘটনা। কোন ঘাঁটিতে ঘটেছে তা উল্লেখ করা হয়নি আইএএফের বিবৃতিতে। তবে বলা হয়েছে, ওই তেজাসটি ছিল এক আসনের (সিঙ্গেল সিট)। তেজাস বিমানটি প্রশিক্ষণ ফ্লাইট শেষে ঘাঁটিতে ফিরে যাচ্ছিল। অবতরণের সময় সেটির ব্রেক অকার্যকর হয়ে যায় এবং এর ফলে রানওয়ে থেকে ছিটকে গিয়ে দুমড়েমুচড়ে যায় যুদ্ধবিমানটি।

বিপদ আঁচ করতে পেরে দুর্ঘটনার মুহূর্তে বিমান থেকে চালক বেরিয়ে এসেছিলেন। ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজাস দেশটির বিমানবাহিনীতে যুক্ত হয় ২০১৫ সালের ১৭ জানুয়ারি। বিমানটি তৈরি করেছে ভারতীয় কোম্পানি হিন্দুস্তান অ্যারোনেটিক্স লিমিটেড (হ্যাল)।

৭ ফেব্রুয়ারি তেজাসের যে ব্যাচের যুদ্ধবিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে, সেই ব্যাচের প্রায় ৩০টি সিঙ্গেল সিটেড বিমান রয়েছে ভারতের বিমানবাহিনীতে। দুর্ঘটনার পর সেই ৩০টি বিমানের সবগুলোকে গ্রাউন্ডেড করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে বিমান বাহিনীর বিবৃতিতে।

এটি তেজাসবহরের তৃতীয় বড় দুর্ঘটনা। প্রথম দুর্ঘটনাটি ঘটে ২০২৪ সালের মার্চে। ওই সময় রাজস্থানের জয়সালমিরের কাছে প্রদর্শনী শেষে ফেরার পথে একটি তেজাস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। অবতরণের চূড়ান্ত পর্যায়ে বিমানটি নিয়ন্ত্রণ হারালে পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন।

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে ২০২৫ সালের নভেম্বরে দুবাই এয়ার শো চলাকালে। প্রদর্শনীতে উড্ডয়নের সময় একটি তেজাস যুদ্ধবিমান বিধ্বস্ত হলে পাইলট নিহত হন। ওই ঘটনার তদন্ত এখনো চলমান।

সালাউদ্দিন/সাএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

রেকর্ড সংগ্রহ গড়ে বিশাল জয়ে সুপার এইট শুরু ওয়েস্ট ইন্ডিজের

আবারও বিধ্বস্ত ভারতের যুদ্ধবিমান তেজাস

আপডেট সময়ঃ ১১:৪৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬