০৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাশেদ খানের সভায় দু’গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত অনেকে

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:৪৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • 1

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সমন্বয় সভায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই পুলিশ সদস্য সহ অন্তত ১০ জন আহত হয়েছেন।  সংঘর্ষের সময় ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে কালীগঞ্জ থানার সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খানের নির্বাচনী কার্যালয়ে এ ঘটনা ঘটে।

সভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপিতে যোগদান করে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের প্রার্থী রাশেদ খান।
 
আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই জাহিদ, কনস্টেবল পিকুল ও কনস্টেবল সেলিম। এরমধ্যে দুইজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও নেতাকর্মীরা জানায়, শুক্রবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপি প্রার্থী রাশেদ খান নির্বাচনকালীন দলীয় নেতাকর্মীদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও পরবর্তি করণীয় বিষয়ে সভা আহ্বান করেন।  ঝিনাইদহ-৪ আসনের মহারাজপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা ওই সমন্বয় সভায় যোগ দেন।  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থী রাশেদ খান।

এ সময় সভায় মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলমের বিরুদ্ধে ধানের শীষের বিপক্ষে ভোট করার অভিযোগ তোলেন ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান আলী।  এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।  সংঘর্ষ চলাকালে একটি পক্ষ কালীগঞ্জ থানা চত্বরে ঢুকে পড়লে অপর পক্ষ থানা চত্বরে প্রবেশ করে হামলা চালায়। এসময় দুই পুলিশ সদস্য সহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ লাঠিচার্জ শুরু করলে উভয়পক্ষের লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়।

এ ঘটনায় রাশেদ খান বলেন, আমি কালীগঞ্জে এসেছি শুনে অনেক নেতাকর্মী আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য কার্যালয়ে আসেন। সেখানে নেতাকর্মীদের দুটি পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে আমি উভয়পক্ষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি ঠিক আছে।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, থানার সামনেই ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের নির্বাচনী কার্যালয়।  ওই কার্যালয়ে বিএনপির কর্মীদের সমন্বয় সভা চলছিল।  এ সময় দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। পরে তাদের একটি পক্ষ থানায় ঢুকে পড়লে অপরপক্ষ থানা এলাকার মধ্যে ঢুকে হামলা চালিয়েছে।  হামলার ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।

সালাউদ্দিন/সাএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

রাশেদ খানের সভায় দু’গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত অনেকে

আপডেট সময়ঃ ১১:৪৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬