০১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গণভোট নিয়ে এনসিপি নেতারা অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:৫৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • 2

গণভোট ইস্যুতে এনসিপি নেতাদের বক্তব্য সঠিক নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বিষয়টি পুরোপুরি না বুঝেই তারা মন্তব্য করছেন এবং অনেক ক্ষেত্রে অর্ধেক তথ্যের ভিত্তিতে কথা বলছেন।

সোমবার (১৬ মার্চ) দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা–হাসিমপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “এনসিপির নেতারা গণভোট নিয়ে যে বক্তব্য দিচ্ছেন, তা সঠিকভাবে বিষয়টি না বুঝেই দিচ্ছেন। তারা বিষয়টির অর্ধেক বুঝেছেন। আমরা তাদের এসব বক্তব্যের জবাব জাতীয় সংসদেই দেব। তাদের দাবি সঠিক নয়। বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে এবং আমরা জুলাই সনদের আলোকে এগিয়ে যেতে চাই। আবেগ ও আইনের সমন্বয় করেই আমরা কাজ করতে চাই।”

৫ আগস্টের পরবর্তী সময়ের মামলাজট প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সরকার সব পক্ষের সঙ্গে আলোচনা করে সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে।

অন্য এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, বিএনপি সরকার দেশের প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি অবৈধ দখলদারদের উচ্ছেদেও ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি সরকার দেশের প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন করবে এবং অবৈধ দখলদারদের উচ্ছেদে পদক্ষেপ নেবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে খাল খনন কর্মসূচি উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইনমন্ত্রী। কুষ্টিয়ার জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হুসাইনসহ বিএনপির স্থানীয় নেতারা বক্তব্য দেন।

কুশল/সাএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

গণভোট নিয়ে এনসিপি নেতারা অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

আপডেট সময়ঃ ১১:৫৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬