০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইনু, মেনন ও বিচারপতি মানিকের জামিন

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১০:০৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • 2

রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা এক মানহানি মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ মার্চ) আদালত এ আদেশ দেন।

এর আগে, জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করার অভিযোগে দায়ের করা এ মামলায় গত ২১ জানুয়ারি রাশেদ খান মেনন ও বিচারপতি মানিককে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২২ আগস্ট জিয়াউল হক নামের এক আইনজীবী বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে এ মানহানির মামলা দায়ের করেন। মামলার অপর আসামি হিসেবে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর নামও অন্তর্ভুক্ত করা হয়।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০২২ সালের ৩ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে বিচারপতি মানিক, জিয়াউর রহমানকে ‘রাজাকার’ ও ‘যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করেন। এছাড়া ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি একটি সেমিনারে তিনি দাবি করেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, বরং মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী ছিলেন।

এছাড়া, ২০১৩ সালের ১৯ জুলাই পৃথক অনুষ্ঠানে অংশ নিয়ে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননও জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগে বলা হয়েছে। বিভিন্ন সময় তারা জিয়া পরিবার নিয়েও বিরূপ মন্তব্য করেছেন বলেও মামলায় উল্লেখ করা হয়।

সাজু/নিএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ইনু, মেনন ও বিচারপতি মানিকের জামিন

আপডেট সময়ঃ ১০:০৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬