০৭:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হালুয়াঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বিক্ষোভ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:৫২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • 1

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভূবনকুড়া ইউনিয়নে বাঘাইতলা বাজারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন ডিলারশিপ প্রত্যাশী পরিবার ও স্থানীয়রা। সোমবার সকালে বাঘাইতলা বাজারে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভকারীরা তাঁদের বক্তব্যে বলেন, ডিলার নিয়োগে নিয়মনীতি উপেক্ষা করে, প্রভাব খাটিয়ে প্রকৃতদের বাদ দিয়ে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

ইতিপূর্বে স্থানীয় বিএনপি নেতা ইসমাইল হোসেনের নামে ডিলারশিপ ছিল। তাঁর আকস্মিক মৃত্যুজনিত কারণে তাঁর পুত্র শরিফুল ইসলামকে ডিলারশিপ দেওয়ার আশ্বাস দিয়েও তাঁকে দেওয়া হয়নি বলে অভিযোগ করে বক্তব্য প্রদান করা হয়।

স্থানীয়রা আরও বলেন, নিয়মবহির্ভূতভাবে ফ্যাসিবাদীদের সহযোগীদের ডিলারশিপ দেওয়া হয়েছে। তাঁরা তাঁদের বক্তব্যে বিষয়টি পুনর্বিবেচনা করে প্রকৃতদের ডিলারশিপ প্রদানের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এইচএম কামরুজ্জামান বলেন, যাবতীয় নীতিমালা মেনেই ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

কুশল/সাএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সাড়ে ৩ লাখ ব্যক্তির তথ্য যাচাই শেষ, প্রত্যাবাসনে বাধা মিয়ানমারের সংঘাত

হালুয়াঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বিক্ষোভ

আপডেট সময়ঃ ১১:৫২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬