০৭:২০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সংসদে নিজের ভুল স্বীকার করলেন হাসনাত আব্দুল্লাহ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:৪৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • 1

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মুলতবি সংসদ শুরু হয়েছে। এ সময় কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সম্পূরক প্রশ্ন করেন। এক পর্যায়ে তিনি সংসদের নিয়ম অনুসারে ‘সম্মানসূচক’ শব্দ ব্যবহার করতে ব্যর্থ হন। পরে বক্তব্য শেষে তিনি নিজেই এ ভুল স্বীকার করেন।

সোমবার (৩০ মার্চ) সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ বৈঠকে এ ঘটনা ঘটে।

সম্পূরক প্রশ্নের শেষে হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমার বয়স সাড়ে সাতাশ বছর। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ১৯৯১ সালে সংসদে এসেছেন, আর আমার জন্ম ১৯৯৮ সালে। সেই প্রেক্ষাপটে কনভেনশনাল যে ভুলগুলো রয়েছে, আমরা সেগুলো সংশোধন করতেও রাজি।”

এর আগে বক্তব্যের শুরুতে তিনি আরও উল্লেখ করেন, “সালাহউদ্দিন সাহেবকে প্রশ্ন করলে কখনো কখনো নোটিশ দেওয়ার কথাই বলে দেন। সেই বিষয়টিকে আমরা সবসময় একটু সংকোচে দেখি।”

উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল।

কুশল/সাএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সাড়ে ৩ লাখ ব্যক্তির তথ্য যাচাই শেষ, প্রত্যাবাসনে বাধা মিয়ানমারের সংঘাত

সংসদে নিজের ভুল স্বীকার করলেন হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময়ঃ ১১:৪৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬