বগুড়ার শেরপুরে জ্বালানি সংকটের কারণে দীর্ঘ লাইনে অপেক্ষমাণ বাইকারদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানি বিতরণ করেছে সুজুকি বাইকের শোরুম ‘আল মদিনা বাইক সেন্টার’।
শনিবার দুপুরে মির্জাপুর ফিলিং স্টেশনে তেল সরবরাহ শুরু হলে তীব্র রোদ ও গরমে বাইকারদের ডিহাইড্রেশনের ঝুঁকি কমাতে মানবিক দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ নেওয়া হয়। এসময় লাইন দাঁড়িয়ে থাকা কয়েকশ বাইকারের হাতে হাফ লিটারের পানির বোতল তুলে দেন সুজুকি বাংলাদেশের বগুড়া টেরিটরি সার্ভিস ম্যানেজার রাকেশ চন্দ্র ঘোষ এবং আল মদিনা বাইক সেন্টারের স্বত্বাধিকারী কে এম নাছের ও ডা. স্বপন।
শোরুম কর্তৃপক্ষ জানায়, ব্যবসার ঊর্ধ্বে থেকে মানুষের সেবায় এটি তাদের ক্ষুদ্র প্রয়াস। তীব্র গরমে এক চিলতে স্বস্তি দিতেই এই পানি বিতরণ কর্মসূচি। এমন মানবিক উদ্যোগ স্থানীয় বাইকার ও সাধারণ মহলে বেশ প্রশংসিত হয়েছে।
কুশল/সাএ
এডমিন 



















