০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালপুরে পেশার মর্যাদা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:৫৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • 12

টাঙ্গাইলের গোপালপুরে পেশার মর্যাদা রক্ষা ও কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে সারাদেশের ন্যায় একযোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় গোপালপুর থানা মোড় চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে গোপালপুর উপজেলা মডেল ফারিয়া।

মানববন্ধনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ফারিয়ার সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান সোহাগ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মডেল ফারিয়ার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ফারিয়ার নাট্য বিষয়ক সম্পাদক আতিক। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফারিয়ার প্রচার সম্পাদক হান্নান, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা মডেল ফারিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হেকমত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, নির্বাহী সদস্য বিশ্বজিৎ চক্রবর্তী, Green TV-এর উপজেলা প্রতিনিধি মাহফুজুর রেজা আশিক, এবং গোপালপুর সমাচার-এর সম্পাদক রাহাত শরীফসহ বিভিন্ন ভেটেরিনারি প্রতিনিধি বৃন্দ। বক্তারা বলেন, মাঠ পর্যায়ে কাজ করা কোম্পানির প্রতিনিধিরা নানা ধরনের ঝুঁকি ও নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করছেন। তাদের পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। মানববন্ধন শেষে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁতীদলের আলোচনা সভা

গোপালপুরে পেশার মর্যাদা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন

আপডেট সময়ঃ ১১:৫৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬