১২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন অর্থবছরে বৃদ্ধি পাচ্ছে না সিগারেটের দাম

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:৪৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • 3

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সিগারেটের দাম ও কর হার অপরিবর্তিত রাখা হবে। ফলে নতুন অর্থবছরে সিগারেটের মূল্য কোনোভাবে বৃদ্ধি পাবে না।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসন-৩ থেকে সংসদ সদস্য রাশেদা বেগম হীরা এই তথ্য জানতে চেয়েছিলেন। তিনি প্রশ্ন করেছিলেন, তামাকের ওপর সুনির্দিষ্ট হারে কর বৃদ্ধির পরিকল্পনা রয়েছে কি না, যেমন সিগারেটের খুচরা মূল্যের ওপর ১৫% ভ্যাট এবং ১% স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বজায় রেখে ২০ শলাকা সিগারেটের খুচরা মূল্য আরও বাড়ানো এবং অতিরিক্ত শুল্ক আরোপ করা।

জবাবে অর্থমন্ত্রী জানিয়েছেন, বাজেটে সিগারেটের মূল্য ও করহার আগের বছরের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে।

কুশল/সাএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁতীদলের আলোচনা সভা

নতুন অর্থবছরে বৃদ্ধি পাচ্ছে না সিগারেটের দাম

আপডেট সময়ঃ ১১:৪৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬