০৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডিএমপি কমিশনারকে নিয়ে অপপ্রচার: কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • 26

‘আবার ৭১’ নামের একটি ফেসবুক পেজ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে নিয়ে একটি খণ্ডিত ভিডিও ব্যবহার করে কৃত্রিম স্বর সংযোজনের মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর রিল তৈরি ও প্রচার করা হচ্ছে।

এ ঘটনায় পরাজিত ও ষড়যন্ত্রকারী মহল পরিকল্পিতভাবে পুলিশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছে ডিএমপি।

বুধবার (১২ নভেম্বর) দিনকগত রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পরিকল্পিতভাবে এ ধরনের ন্যক্কারজনক ও বানোয়াট ভিডিও তৈরি ও প্রচারকারীদের দ্বারা বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানানো হচ্ছে।।

সম্প্রতি লকডাউনের নামে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে ডিএমপি। নগরবাসীর জানমালের নিরাপত্তা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ যেসব পদক্ষেপ নিয়েছে, তা নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরির অপচেষ্টার অংশ হিসেবেই কুচক্রীমহল এ ধরনের ভিডিও তৈরি ও প্রচার করছে বলে মনে করছে পুলিশ।

এই হীন অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো তথ্য, ছবি, অডিও বা ভিডিও শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করতে নেটিজেনদের প্রতি পুনরায় আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

টিটি/এমএসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ডিএমপি কমিশনারকে নিয়ে অপপ্রচার: কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আপডেট সময়ঃ ১২:০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫