১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খিলগাঁওয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • 25

রাজধানীর খিলগাঁওয়ের চৌরাস্তা ঝিলপাড় এলাকার একটি বাসায় মো. সিফাত (১৮) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সিফাতকে নিয়ে আসা চাচাতো ভাই ওসমান বলেন, সিফাত একটি কলেজের ইন্টারমিডিয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। বাসায় অতিরিক্ত মোবাইল ব্যবহার করায় ওর মা বকাঝকা করে। মায়ের ওপর অভিমান করে নিজ রুমে গিয়ে সিলং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। সিফাতকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

খিলগাঁওয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময়ঃ ১২:০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫