০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপি নেতাকে হত্যাচেষ্টা, যশোর সীমান্তে বিজিবির কড়া নজরদারি

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • 43

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান ও শ্রমিক সংগঠনের বিভাগীয় সংগঠক মোতালেব শিকদারকে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলির ঘটনায় যশোর সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হামলাকারীরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পালাতে না পারে, সে লক্ষ্যে নজরদারি জোরদার করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকায় মোতালেবকে লক্ষ্য করে মাথায় গুলি চালানো হয়।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, তার অবস্থা আশঙ্কামুক্ত। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত পরীক্ষার জন্য তাকে শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়, যেখানে তার মাথার সিটি স্ক্যান করা হয়।

ঘটনার পর সম্ভাব্য হামলাকারীরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পালাতে না পারে, সে লক্ষ্যে বেনাপোল সীমান্তে নজরদারি জোরদার করেছে বিজিবি। যশোর মেইন পিলার ১৮/১ এস থেকে ৪৭/৩ এস পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার সীমান্তজুড়ে ব্যাপক তল্লাশি ও টহল কার্যক্রম চালানো হচ্ছে।

বিজিবি সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেগুলো কার্যত সিলগালা করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, মোতালেব শিকদারের ওপর হামলার সঙ্গে জড়িতরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সে জন্য সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার রয়েছে।

বেনাপোল আইসিপিসহ আমড়াখালি, সাদীপুর, রঘুনাথপুর, শিকারপুর, কাশিপুর, মাসিলাসহ সীমান্তসংলগ্ন বিভিন্ন এলাকায় সকাল থেকেই যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চলছে।

মো. জামাল হোসেন/এনএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

এনসিপি নেতাকে হত্যাচেষ্টা, যশোর সীমান্তে বিজিবির কড়া নজরদারি

আপডেট সময়ঃ ১২:০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫