০৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনে অপহৃত দুই পর্যটক ও রিসোর্ট মালিক উদ্ধার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • 20

সুন্দরবনে ঘুরতে গিয়ে অপহরণের শিকার দুই পর্যটক ও রিসোর্ট মালিককে উদ্ধার করা হয়েছে। পুলিশ ও কোস্টগার্ডের তৎপরতায় তাদের উদ্ধার করা হয়।

রোববার (৪ জানুয়ারি) রাত পৌনে নয়টার দিকে তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) প্রকাশ চন্দ্র।

দাকোপ থানা সূত্রে জানা যায়, দুই পর্যটক মো. সোহেল ও জনি এবং রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড়কে উদ্ধার করে কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

আরও পড়ুন
সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘের খুলনায় চিকিৎসা শুরু 
সুন্দরবনে দুই পর্যটকসহ রিসোর্ট মালিককে অপহরণ করলো বনদস্যুরা 

এর আগে, গত ২ জানুয়ারি নারী-পুরুষসহ চারজন পর্যটক ঢাকা থেকে সুন্দরবনে ঘুরতে আসেন। দুপুরে তারা সুন্দরবনের ঢাংমারী এলাকায় অবস্থিত ‘রিসোর্ট গোলকাননে’ বুকিং নিয়ে রাতযাপনের জন্য অবস্থান নেন। এদিন বিকেলে রিসোর্ট গোলকাননের মালিক শ্রীপতি বাছাড় ও চারজন পর্যটক একটি নৌকায় চড়ে রিসোর্ট-সংলগ্ন বনের ছোট খালে ভ্রমণে বের হন। এ সময় ওই খাল থেকেই নারীসহ পাঁচজনকে অস্ত্রের মুখে তুলে নেয় সশস্ত্র দস্যুরা।

পরে ওইদিন রাতে দুই নারী পর্যটককে রিসোর্টে ফিরিয়ে দেওয়া হলেও রিসোর্ট মালিক ও দুই পুরুষ পর্যটককে জিম্মি করে নিয়ে যায় দস্যুরা। এ ঘটনায় অপহৃত রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড়ের এক ভাই বাদী হয়ে দাকোপ থানায় রোববার অপহরণ মামলা দায়ের করেন।

আরিফুর রহমান/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

গ্রিসে বাংলাদেশি ইমামকে দেশত্যাগের নির্দেশ, ৬০ মসজিদ বন্ধের ঘোষণা

সুন্দরবনে অপহৃত দুই পর্যটক ও রিসোর্ট মালিক উদ্ধার

আপডেট সময়ঃ ০৬:০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬