০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের দুই মাসের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন অভিনেত্রী

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:৫০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • 15

মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান গেল বছরের নভেম্বরে বিয়ে করেছেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাকিবুল হাসানের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তার। বিয়ের দুই মাস না যেতেই এবার দিলেন সন্তানের খবর। অভিনেত্রী জানান, মা হচ্ছেন তিনি।

বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত অভিনেত্রী প্রিয়াঙ্কা। ধার্মিক ছেলেকে বিয়ে করবেন বলে জানিয়েছিলেন তিনি। বিয়ের পর অবশ্য জানান, তার বর নামাজ কাজা করেন না। তাই তো সংসারজীবন নিয়ে খুশি তিনি।

বুধবার (১৪ জানুয়ারি) প্রিয়াঙ্কার জন্মদিন। আর তার আগেই সুখবর জানিয়ে দেশের এক বেসরকারি টেলিভিশনকে অভিনেত্রী বলেন, ‘নিজের জন্মদিন। জীবনের আরো একটি অধ্যায় পার হচ্ছে। এর মাঝে আবার মা হতে যাচ্ছি। খুশি লাগছে, আবার লজ্জাও পাচ্ছি।’

প্রিয়াঙ্কা জানান, চলতি বছরের জুলাই মাসে পৃথিবীতে সন্তানের আগমনের কথা রয়েছে। চিকিৎসক তেমনটাই জানিয়েছেন। প্রিয়াঙ্কা। আল্লাহ্‌ চাইলে আরো আগে আসতে পারে।

ছেলে হলে নাম রাখবেন আফফান বিন রাকিব, আর মেয়ে বাবু হলে নাম হবে মারিয়াম বিনতে রাকিব।

সালাউদ্দিন/সাএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

প্রধান উপদেষ্টার সঙ্গে ‘ভয়েস ফর জাস্টিস অবজারভার্স’ দলের সাক্ষাৎ 

বিয়ের দুই মাসের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন অভিনেত্রী

আপডেট সময়ঃ ১১:৫০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬