০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের সঙ্গে কবি-সাহিত্যিকদের সাক্ষাৎ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • 18

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশের কবি-সাহিত্যিকদের একটি প্রতিনিধিদল। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনের নেতৃত্বে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে দেশের সাংস্কৃতিক অঙ্গনের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এসময় কবি রেজাউদ্দিন স্টালিনের সঙ্গে দেশের বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলটি তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের শিল্প ও সংস্কৃতির বিকাশে লেখক-সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় বিষয়ে মতবিনিময় করেন।

তারেক রহমান প্রতিনিধিদলের সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তিনি সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় জাগরণ সৃষ্টি ও সমাজে ইতিবাচক পরিবর্তনে লেখক ও সাহিত্যিকদের ভূমিকার প্রশংসা করেন বলে জানা গেছে।

কেএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় চারজনের ২ বছর করে কারাদণ্ড

তারেক রহমানের সঙ্গে কবি-সাহিত্যিকদের সাক্ষাৎ

আপডেট সময়ঃ ০৬:০০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬