০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় ফের ঊর্ধ্বমুখী সবজির বাজার, আগের দামে আলু-পেঁয়াজ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০০:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • 20

খুলনার খুচরা বাজারে কয়েকদিন স্বস্তি থাকার পর আবারও বাড়তে শুরু করেছে সবজির দাম। ব্যবসায়ীদের দাবি, শীতকালীন সবজির ভরা মৌসুম হওয়া সত্ত্বেও সরবরাহ কিছুটা কমায় দামে এই প্রভাব পড়েছে। তবে নাগালের মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন ও আলুর দাম।

রোববার (১৮ জানুয়ারি) নগরের নতুন বাজার, রূপসা বাজার ও মিস্ত্রিপাড়া বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সবজির বাজার ঘুরে দেখা যায়, পালংশাক ৩০ টাকা, ফুলকপি ৪০ টাকা কেজি, লাউ ৪০ টাকা প্রতি পিস, কুমড়া ৪০ টাকা কেজি, ঢ্যাঁড়স ৪০-৫০ টাকা, টমেটো ৬০-৮০ টাকা কেজি, শিম ৩০ টাকা কেজি, কাঁচামরিচ দাম বেড়ে ১২০-১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে, পেঁয়াজ ৫০ টাকা দরে এবং রসুন ৬০ টাকা কেজি দরে এবং আলু ২০-২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া বাজারে ব্রয়লার মুরগি ১৬০-১৭০ টাকা কেজি দরে, সোনালি ২৩০ টাকা কেজি দরে ও লেয়ার ২২০-২৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৫০ টাকা কেজি দরে এবং খাসির মাংস ১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে, মাছের বাজার রয়েছে স্থিতিশীল। মাছের বাজারে রুই আকারভেদে ২২০-২৫০ টাকা, ভেটকি মাছ আকারভেদে ৫০০-৬০০ টাকা কেজি, চিংড়ি ৫০০-৮০০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। তেলাপিয়া ১৩০-১৬০ টাকা, পাবদা ৩০০-৩৫০ টাকা দরে, পাঙাশ ১৬০-১৮০ টাকা, কাতল ২৪০-২৫০ টাকা কেজি এবং ছোট মাছ ৩০০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

খুলনায় ফের ঊর্ধ্বমুখী সবজির বাজার, আগের দামে আলু-পেঁয়াজ

বাজারের খুচরা সবজি ব্যবসায়ীরা বলছেন, সব সবজির দাম নাগালেই রয়েছে। সবজির দাম বৃদ্ধি পেলেও নাগালের মধ্যেই দাম রয়েছে। শীতকালীন সবজির সরবরাহ কমতে শুরু করেছে। দাম আর কমার সম্ভাবনা নেই।

খুচরা সবজি বিক্রেতা হানিফ মোল্লা বলেন, ৩০-৪০ টাকার মধ্যে সব সবজি পাওয়া যাচ্ছে। আগে তো ৬০-৭০ টাকায় প্রায় সবজির দাম চলে গিয়েছিলো। সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম অনেকটা কমেছে।

গল্লামারি বাজারে আসা ফরহাদ হোসেন বলেন, সবজির দাম গত সপ্তাহে অনেক কম ছিল। এ সপ্তাহে আবার কেজিতে ৫-১০ টাকা বেড়েছে। এছাড়া মুরগির দাম কেজিতে ফের ১০-১৫ টাকা বেড়েছে।

বেলাল মিয়া নামের অন্য এক ক্রেতা বলেন, বাজারে গত সপ্তাহে ২০-২৫ টাকায় অনেক সবজি পাওয়া গেছে। তুলনামূলক মাছ, সবজি ও মুরগির মাংসের দাম কম রয়েছে। কিন্তু এ সপ্তাহে অনেক সবজির দাম অনেকটা বেড়েছে। কেজিতে ১০ টাকা পর্যন্ত সবজির দাম বেড়েছে।

আরিফুর রহমান/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় চারজনের ২ বছর করে কারাদণ্ড

খুলনায় ফের ঊর্ধ্বমুখী সবজির বাজার, আগের দামে আলু-পেঁয়াজ

আপডেট সময়ঃ ০৬:০০:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬