০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশ পেল ‘ফড়িং প্রজাপতি’

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • 22

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিন। গান নিয়েই তার সব ব্যস্ততা। স্টেজ শো’র পাশাপাশি নিয়মিত নতুন নতুন গান প্রকাশ করেন তিনি। এছাড়া খ্যাতিমান শিল্পী ছাড়াও প্রতিশ্রুতিশীল শিল্পীদের জন্যও গান তৈরি করে থাকেন।

সেই ধারাবাহিকতায় এবার শফিক তুহিনের কণ্ঠে প্রকাশ পেল নতুন একটি দ্বৈত গান। গানের শিরোনাম ‘ফড়িং প্রজাপতি’।

গানটিতে শফিক তুহিনের সঙ্গে গেয়েছেন সাফিকা নাসরিন মিমি। তিনি শান্তি নিকেতন থেকে সংগীতে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। গানের কথা লিখেছেন হায়াত কামাল। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুরও করেছেন শফিক তুহিন। সংগীতায়োজন করেছেন সালমান জেইম। গানটির ভিডিও নির্মাণ করেছেন আলোচিত নির্মাতা চন্দন রায় চৌধুরী।

আরও পড়ুন
ভারতীয় নায়িকা নিয়ে শ্রীলঙ্কায় ব্যস্ত নায়ক সিয়াম
এবার ভাইরাল নায়িকা মাহির পুরনো ভিডিও

ভিডিওতে মডেল হয়েছেন শফিক তুহিন ও সাফিকা নাসরিন মিমি। মিউজিক ভিডিওটি ‘সোল এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

গানটি সম্পর্কে শফিক তুহিন বলেন, ‘খুব মিষ্টি একটি গান ‘ফড়িং প্রজাপতি’। শফিকা নাসরিন মিমি অসাধারণ গেয়েছেন। তিনি শান্তি নিকেতন থেকে সংগীত স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। গানে তার বেশ দখল আছে। গানের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে ভালো একটি সুর করার চেষ্টা করেছি। আর চন্দন রায় চৌধুরী ভালো একটি ভিডিও নির্মাণ করেছেন। সবমিলিয়ে শ্রোতাদের গানটি ভালো লাগবে।’

সাফিকা নাসরিন মিমি বলেন, ‘‘এমন সুন্দর একটি গান করে দেওয়ার জন্য শফিক তুহিন ভাইকে ধন্যবাদ। গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের কাছে ইতিবাঁচক সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস গানটি অনেকদূর যাবে।’

এমআই/এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় চারজনের ২ বছর করে কারাদণ্ড

প্রকাশ পেল ‘ফড়িং প্রজাপতি’

আপডেট সময়ঃ ০৬:০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬