০৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:২৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • 35

রাজধানীর পুরান ঢাকার ভাটিখানা এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) রাতে ওই এলাকার একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

নিহত শিক্ষার্থীর নাম আকাশ সরকার। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়।

একই বাসায় থাকা ইশতিয়াক জানান, তিনি পরীক্ষার প্রস্তুতির জন্য পড়াশোনায় ব্যস্ত ছিলেন। এ সময় আকাশের বান্ধবী তাকে ফোন দিলে তিনি আকাশের কক্ষের দরজায় ধাক্কা দিতে থাকেন। একপর্যায়ে দরজা খুলে গেলে ভেতরে আকাশকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি পুলিশে খবর দেন।

গেন্ডারিয়া থানার তদন্ত কর্মকর্তা নাজমুল হাসান জানান, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সাজু/নিএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি ছাড়ার পথে ইরান

রাজধানীতে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময়ঃ ০৬:২৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬