০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচ মাসেও পূরণ হয়নি দাবি, ফের কারিগরি অধিদপ্তর ঘেরাও

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • 14

রাজধানীর আগারগাঁওয়ে কারিগরি অধিদপ্তর ঘেরাও করে বিক্ষোভ করছেন দেশের চারটি বিশেষায়িত ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তারা এ কর্মসূচি শুরু করেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজির (বিআইটি) আদলে স্বতন্ত্র কমিশন গঠন করে বিশেষায়িত চার ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষাকার্যক্রম পরিচালনার দাবিতে তারা এ কর্মসূচিতে নেমেছেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে ‘স্বতন্ত্রতা দাও, শিক্ষার্থীর জীবন বাঁচাও’; ‘ইঞ্জিনিয়ারস ডিজার্ভ এডুকেশন, নট এক্সপ্লোয়েশন’; ‘রিফর্ম দ্য সিস্টেম, সেভ লাইফ’; ‘যে নীতিতে ছাত্র মরে, সেই নীতি চলবে না’ ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডের লেখাগুলো স্লোগানে স্লোগানেও তুলে ধরছেন শিক্ষার্থীরা।

এর আগে গত বছরের আগস্ট পর্যন্ত টানা ছয় মাস আন্দোলন করেন এই চার ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা আমরণ অনশনে বসেন। টানা ৭৫ ঘণ্টা অনশনের পর গত ১৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব তাদের দাবি পূরণের আশ্বাস দেন। এরপর তারা কর্মসূচি স্থগিত করে ক্লাসে ফেরেন। তবে পাঁচ মাসেরও বেশি সময় পার হলেও প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি মন্ত্রণালয়।

jagonews24

আন্দোলনরত শিক্ষার্থী নাজমুস শাহাদাত জিয়াস জাগো নিউজকে বলেন, ‘আমরা ২০২৫ সালের শুরু থেকে টানা ছয় মাস আন্দোলন করেছি। অনশন এবং অধিদপ্তর ঘেরাওর পর সরকার আমাদের দাবি পূরণে আশ্বাস দেয়। বিষয়টি সমাধানে একটি কমিটিও গঠন করে দেয়। ওই কমিটি সংকট নিরসনে সুপারিশ করেছে। তবে সরকার সেই সুপারিশ বাস্তবায়ন করছে না। আমরা মনে করছি, চার ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের প্রতি অবহেলা থেকে কোনো উদ্যোগ নিচ্ছে না সরকার। এজন্য আজ আবার আমরা অধিদপ্তর ঘেরাও করেছি। দাবি পূর না হলে আমরা ফিরবো না।’

আরও পড়ুন
কারিগরি অধিদপ্তরের সামনে ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের অবস্থান
বিআইটির আদলে কমিশন গঠনের আশ্বাসে অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

জানা যায়, দেশের চারটি বিশেষায়িত ইঞ্জিনিয়ারিং কলেজ ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল ও সিলেট দীর্ঘদিন ধরে প্রশাসনিক ও অ্যাকাডেমিক জটিলতায় ভুগছে। কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের দ্বৈত শিক্ষাকাঠামোর অধীনে পরিচালিত হচ্ছে। এতে পরীক্ষা, ফল প্রকাশ, সিলেবাসসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন শিক্ষার্থীরা। সংকট কাটিয়ে কলেজগুলোতে শিক্ষার পরিবেশ ফেরাতে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজির (বিআইটি) আদলে একটি স্বতন্ত্র কমিশন গঠনের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।

সবশেষ গত বছরের ১২ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে কারিগরি অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি করেন শিক্ষার্থীরা। এছাড়া তারা টানা ৭৫ ঘণ্টা অনশনও করেন। মন্ত্রণালয়ের ইতিবাচক অবস্থানের কারণে শিক্ষার্থীরা ১৩ আগস্ট ‘আপাতত কর্মসূচি স্থগিত’ ঘোষণা করে ক্লাসে ফিরে যান। তবে দাবি পূরণ ও সংকট নিরসনে দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় আবারও মাঠে নেমেছেন চার ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।

এএএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

পাঁচ মাসেও পূরণ হয়নি দাবি, ফের কারিগরি অধিদপ্তর ঘেরাও

আপডেট সময়ঃ ০৬:০৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬