০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় মামলা, অভিযুক্ত দম্পতি পলাতক

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • 12

রাজধানীর একটি কিন্ডারগার্টেন স্কুলে শিশু শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পল্টন মডেল থানায় মামলা করেছেন তিনি।

জানা গেছে, ভাইরাল হওয়া ফুটেজে থাকা নারীটি ‘শারমিন কিন্ডারগার্টেন একাডেমির’ প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শারমিন জাহান এবং পুরুষটি স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার।

পুলিশ জানিয়েছে, তারা স্বামী-স্ত্রী। মামলায় শারমিন জাহান ও পবিত্র কুমারকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে তারা পলাতক।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) হুসাইন মুহাম্মদ ফারাবী জাগো নিউজকে এসব তথ্য জানান।

আরও পড়ুন
রাজধানীতে কিন্ডারগার্টেনে শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল

তিনি বলেন, শিশুটির বাবা-মা নির্যাতনের ভিডিও ফুটেজ নিয়ে আজ থানায় এসে অভিযোগ জানান। অভিযোগটি এজাহার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। শারমিন জাহান ও পবিত্র কুমারকে গ্রেফতারে অভিযান চলমান।

জানা গেছে, ১৮ জানুয়ারি নয়াপল্টন এলাকার মসজিদ রোডে অবস্থিত শারমিন একাডেমি নামে স্কুলটিতে ওই ঘটনা ঘটে। শিশুটি দম্পতির একমাত্র সন্তান। তারা নাম না প্রকাশের অনুরোধ জানিয়েছেন।

ভিডিওতে দেখা যায়, একটি অফিস কক্ষে স্কুলের পোশাক পরা একটি শিশুকে নিয়ে ঢোকেন এক নারী। শিশুটিকে প্রথমে ওই নারী চড় দেন। এরপর শিশুটির ওপর চড়াও হন আগে থেকেই অফিস কক্ষে থাকা এক পুরুষ। ওই পুরুষ কখনো শিশুটির গলা চেপে ধরছিলেন, কখনো মুখ চেপে ধরছিলেন। তার হাতে স্টেপলার ছিল। শিশুটি কখনো কাঁদছিল, কখনো অস্থির অস্থির করছিল। ওই নারী হাত ধরে তাকে আটকে রাখছিলেন। একপর্যায়ে শিশুটি ওই নারীর শাড়িতে থুতু ফেললে পুরুষটি শিশুটির মাথা শাড়িতে থুতু ফেলার জায়গায় ঠেসে ধরেন এবং সেই অবস্থায় কয়েকবার শিশুর মাথায় ঝাঁকি দেন।

টিটি/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় মামলা, অভিযুক্ত দম্পতি পলাতক

আপডেট সময়ঃ ০৬:০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬