০৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদা চাওয়ার প্রতিবাদ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ১০

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • 17

নরসিংদীতে সন্ত্রাসী হামলায় ঢাকা থেকে আসা ১০ সাংবাদিক আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সদর উপজেলার পাঁচদোনা এলাকার ড্রিম হলিডে পার্কের সামনে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন- বাংলাভিশনের ফয়েজ আহমেদ, গাজী টেলিভিশনের মহসিন কবির, খবর সংযোগের শাহেদ আহমেদ, সাংবাদিক শাখাওয়াত কাউসার এবং ক্র্যাবের অফিস সহকারী লাল মিয়াসহ মোট ১০ জন।

খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্যরা পরিবারসহ নরসিংদীর ড্রিম হলিডে পার্কে ‘ফ্যামিলি ডে’ উদযাপন করতে এসেছিলেন। অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার উদ্দেশ্যে পার্কের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে রাখা গাড়িতে ওঠার সময় স্থানীয় একদল সন্ত্রাসী তাদের কাছে চাঁদা দাবি করে। সাংবাদিকরা এর প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাদের ও সঙ্গে থাকা পরিবারের সদস্যদের ওপর চড়াও হয়। একপর্যায়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এ হামলায় ১০ জন আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ক্র্যাবের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির হেড অব নিউজ এম এম বাদশা জানান, আমরা ফ্যামিলি ডে উদযাপন শেষে ঢাকায় যাবার পথে আমাদের গাড়ি আটকিয়ে একদল সন্ত্রাসী চাঁদা দাবি করে। আমরা এ ঘটনার প্রতিবাদ করলে আমাদের ওপর হামলা চালায়।

বিষয়টি নিয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মো. আলাল সরকার ও রনি মিয়া নামে দুই জনকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সজ্ঞিত সাহা/কেএইচকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

চাঁদা চাওয়ার প্রতিবাদ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ১০

আপডেট সময়ঃ ১২:০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬