১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বেতারের ডিজির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • 13

বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিলকৃত অভিযোগের বিষয়ে তদন্ত করতে কমিটি গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. আওলাদ হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে এই তদন্ত কমিটি গঠন করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) ও বর্তমানে মহাপরিচালক (চলতি দায়িত্ব) এ এস এম জাহীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে আবু সুফিয়ান নামক এক ব্যক্তির দাখিলকৃত সরকারি সম্পদ লুটপাট, নিলাম বাণিজ্য, দরপত্র বাণিজ্য, অর্থ আত্মসাৎ, বদলি বাণিজ্য সংক্রান্ত অভিযোগসমূহের বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন প্রদানের নিমিত্ত দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীনকে কমিটির সভাপতি করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর।

চিঠির সঙ্গে তদন্ত কমিটিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে প্রাপ্ত অভিযোগসমূহের ছায়ালিপি পাঠানো হয়েছে।

তবে কমিটি কত দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করবে সে বিষয়ে চিঠিতে কিছু বলা হয়নি।

এনএস/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

প্রধান উপদেষ্টার সঙ্গে ‘ভয়েস ফর জাস্টিস অবজারভার্স’ দলের সাক্ষাৎ 

বেতারের ডিজির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি

আপডেট সময়ঃ ১২:০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬