এরফান
সোলতানির
বাড়ি
ইরানের
রাজধানী
তেহরানের
উত্তর–পশ্চিমের
শহর
কারাজের
ফারদিসে।
গত
৮
জানুয়ারি
বাড়ি
থেকে
তাঁকে
গ্রেপ্তার
করা
হয়।
ইন্টারনেট
বন্ধ
করে
দেওয়ার
আগে
তখন
শহরটিতে
বিক্ষোভ
তুঙ্গে
ছিল।
গ্রেপ্তার
হওয়ার
তিনদিনের
মাথায়
এরফান
সোলতানির
পরিবারের
সদস্যদের
জানানো
হয়,
বিচার
শেষ
হয়ে
গেছে।
এরফান
সোলতানি
মৃত্যুদণ্ডের
সাজা
পেয়েছেন।
১৪
জানুয়ারি
ফাঁসির
সাজা
কার্যকর
করা
হবে।
এরফান
সোলতানির
গ্রেপ্তার
হয়ে
মৃত্যুদণ্ডের
সাজার
খবর
নিজেদের
ওয়েবসাইটে
প্রথম
প্রকাশ
করে
নরওয়েভিত্তিক
হেনগো
অর্গানাইজেশন
ফর
হিউম্যান
রাইটস।
প্রতিষ্ঠানটি
ইরান
ও
কুর্দিস্তানের
মানবাধিকার
পরিস্থিতি
নিয়ে
কাজ
করে।
এডমিন 



















