০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খতিয়ান-ম্যাপ ব্যবস্থাপনা সফটওয়্যারের জন্য ৯৯ কোটি টাকার ব্যয় অনুমোদন

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • 5

ভূমি মন্ত্রণালয় নাগরিক সেবা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে খতিয়ান (পর্চা) ও ম্যাপ ব্যবস্থাপনা সফটওয়্যার (ডিএলআরএমএস) পরিচালনা, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে ব্যয় হবে ৯৯ কোটি টাকার বেশি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, ভূমি মন্ত্রণালয় থেকে খতিয়ান (পর্চা) ও ম্যাপ ব্যবস্থাপনা সফটওয়্যার পরিচালনা, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য ৯৯ কোটি ৪৩ লাখ ৬৫ হাজার টাকার ক্রয় প্রস্তাব নিয়ে আসা হয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।

এই প্রকল্পের জন্য সুপারিশ করা দরদাতা হলো মাইসফট বিডি লিমিটেড। প্রকল্পটি নাগরিক সেবা ব্যবস্থাকে আরও কার্যকর ও স্বচ্ছ করার পাশাপাশি ভূমি রেকর্ড ব্যবস্থার ডিজিটাইজেশন এবং ব্যবস্থাপনার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, এই সফটওয়্যারের মাধ্যমে খতিয়ান এবং ম্যাপের তথ্য সহজে ব্যবহারযোগ্য হবে, সেবা দ্রুততর হবে এবং নাগরিকদের ভূমি সম্পর্কিত কাজের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও ঝুঁকিমুক্ত হবে।

এমএএস/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

খতিয়ান-ম্যাপ ব্যবস্থাপনা সফটওয়্যারের জন্য ৯৯ কোটি টাকার ব্যয় অনুমোদন

খতিয়ান-ম্যাপ ব্যবস্থাপনা সফটওয়্যারের জন্য ৯৯ কোটি টাকার ব্যয় অনুমোদন

আপডেট সময়ঃ ১২:০৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬