০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রিয়াঙ্কার মতো আকর্ষণীয় ঠোঁট চাই? জানুন কৌশল

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • 10

প্রিয়াঙ্কার মতো স্বপ্নময় ঠোঁট পেতে অনেকেই চায়, কিন্তু সব সময় ফিলার বা অস্ত্রোপচারের ঝাক্কি ও ব্যয় সম্ভব হয় না। তবে চিন্তার কিছু নেই, মাত্র কয়েক মিনিটের কৌশল এবং সঠিক লিপলাইনার ব্যবহারেই আপনি ঠোঁটকে চওড়া ও আকর্ষণীয় দেখাতে পারবেন। চাইলে পাতলা ঠোঁটকেও সরু ও নিখুঁত আকারে গড়ে তোলা যায় চলুন তাহলে জেনে নেই কীভাবে সহজে ঠোঁটের আকৃতি বদলানো যায় এবং প্রিয়াঙ্কার মতো মোহনীয় হাসি পাবেন।

প্রিয়াঙ্কার মতো আকর্ষণীয় ঠোঁট চাই? জানুন কৌশলঠোঁট চওড়া দেখানোর কৌশল

ঠোঁটের মাঝ বরাবর যে ছোট খাঁজটি আছে, তার সামান্য ওপরে লাইনার ব্যবহার করুন। ঠোঁটের প্রান্তগুলোতে হালকা ধনুকের মতো আকার আঁকুন। অধরেও একইভাবে লিপলাইনারের লাইন টেনে প্রান্ত পর্যন্ত মেলান। এরপর লাইনার দিয়ে ঠোঁটের ভেতরের অংশ ভরাট করুন। শেষে মিলিয়ে নিন লিপস্টিক বা লিপজেল দিয়ে। এই কৌশলে ঠোঁটের প্রকৃত আকৃতি বদলাবে না, তবে দৃষ্টিতে তা বড়, ফুলে ও চওড়া দেখাবে।

প্রিয়াঙ্কার মতো আকর্ষণীয় ঠোঁট চাই? জানুন কৌশলপাতলা ঠোঁটের জন্য টিপস

যদি চওড়া ঠোঁট পছন্দ না হয়, তবে লিপলাইনার ব্যবহার করে ঠোঁটকে সরু ও পাতলা দেখানো সম্ভব। এবার লাইনার টানুন ঠোঁটের ভেতরের দিকে, যা চওড়া করার কৌশলের ঠিক বিপরীত। তারপর ঠোঁট ভরাট করুন লিপস্টিক ও লাইনার দিয়ে। এতে ঠোঁট থাকবে পাতলা, সরু এবং ন্যাচারাল দেখাবে।

আরও পড়ুন: 

আকর্ষণীয় ঠোঁটের জন্য প্রস্তুতি

লাইনার বা লিপস্টিক ব্যবহারের আগে ঠোঁটের স্ক্রাব করা ও লিপ বাম লাগানো জরুরি। ফাটা বা শুষ্ক ঠোঁটে কোন কৌশলই সুন্দর দেখাবে না। এটি মেকআপের অন্তত ৩০ মিনিট আগে করুন।

  • নরম এবং ক্রিমযুক্ত লিপলাইনার বেছে নিন। লিপস্টিকের সঙ্গে এর রঙের মিল থাকতে হবে।
  • আউটলাইন করার পর লাইনারকে ঠোঁটের সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিন। এরপর লিপস্টিক দিয়ে ভরাট করুন।

লিপলাইনারের এই কৌশলে খুব সহজেই পছন্দমতো ঠোঁট তৈরি করা সম্ভব, কিন্তু তা চট করে বোঝা যায় না। এর ফলে মেকআপে ঠোঁট পায় ভিন্ন মাত্রার আকর্ষণ।

জেএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

প্রিয়াঙ্কার মতো আকর্ষণীয় ঠোঁট চাই? জানুন কৌশল

আপডেট সময়ঃ ০৬:০৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬