০৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাটিংয়ে মহাকাব্য, সূর্যবংশির সেঞ্চুরিতে ৪১১ রান ভারতের বোর্ডে

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • 5

বৈভব সূর্যবংশি, যার নাম শুনলেই বোলারদের রাতের ঘুম হারাম হয়ে যায়। কোনো বোলারই তার কাছে পাত্তা পান না। আরেকবার নিজের বিধ্বংসী সামর্থ্যের প্রমাণ দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের যুবাদের বোলারদের বেধড়ক পিটিয়ে খেললেন ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী এক ইনিংস। তার গড়ে দেওয়া ভিতে ৫০ ওভার ব্যাটিং করে ভারতের যুবাদের সংগ্রহ ৪১১ রান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) হারারের স্পোর্টস গ্রাউন্ডে মাত্র ১৪ বছর বয়সে সূর্যবংশি আইসিসির ৫০ ওভারের টুর্নামেন্টের কোনো ফাইনালে দ্রুততম সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় বনে গেছেন।

তবে ভারতের শুরুটা ছিল নড়বড়ে। দলীয় ২০ রানে আউট হন ওপেনার অ্যারন জর্জ (৯)। এরপর অধিনায়ক আয়ুশ মহাত্রের সঙ্গে সূর্য জুটি গড়েন ১৪২ রানের। দলীয় ১৬২ রানে আয়ুশ ৫৩ রান করে ফিরলে ভাঙে জুটি।
অধিনায়কের বিদায়ের পরপরই ৫৫ বলে সেঞ্চুরি আদায় করে নেন সূর্যবংশি। ইংল্যান্ডের বোলারদের পিটিয়ে পার করেন নিজের ব্যক্তিগত দেড়শো রানও। দলীয় ২৫১ রানে সূর্য আউট হওয়ার আগে খেলেন ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী এক ইনিংস ১৫ চার ও ১৫ ছক্কায়।

সূর্যের তাণ্ডবে ১৩.২ ওভারে দলীয় ১০০ রান পূর্ণ করে। এরপর মাত্র ২১.৪ ওভারে দুশো রান ছাড়িয়ে যায়। শেষ পর্যন্ত পুরো ৫০ ওভার ব্যাটিং করে ভারতের যুবারা দাঁড় করায় ৪১১ রানের বিশাল সংগ্রহ।

বাকি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪০ রান করেন অভিজ্ঞান কুণ্ডু। ২০ বলে ৩৭ রান করে অপরাজিত ছিলেন কনিষ্ক চৌহান। ৩২ ও ৩০ রান আসে ত্রিবেদি ও মালহোতরার ব্যাট থেকে।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন জেমস মিন্টো। সমান দুটি করে সেবাস্টিয়ান মরগ্যান ও অ্যালেক্স গ্রিন। একটি উইকেট পেয়েছেণ ম্যানি লামসডেন। 

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

তারেক রহমানের সঙ্গে জাকসু-গকসু নেতাদের সাক্ষাৎ, বিএনপি-ছাত্রদলে যোগদান

ব্যাটিংয়ে মহাকাব্য, সূর্যবংশির সেঞ্চুরিতে ৪১১ রান ভারতের বোর্ডে

আপডেট সময়ঃ ১২:০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬