দেয়ালজুড়ে
একের
পর
এক
অনেক
মানুষের
মুখচ্ছবি।
কোনোটি
আকারে
অনেক
বড়।
এমনকি
বিশাল
বলা
যেতে
পারে।
আবার
অনেকগুলো
মাঝারি,
কিছু
আছে
ছোট।
কিছু
মুখচ্ছবি
কাচের
ফ্রেম
দিয়ে
বাঁধাই
করা,
অনেকগুলো
ফ্রেম
ছাড়ই
দেয়ালে
ঝুলিয়ে
রাখা।
এমন
প্রায়
৯০টি
শিল্পকর্ম
নিয়ে
শিল্পী
ফারজানা
আহমেদের
একক
প্রদর্শনী
‘আত্ম-অনুপস্থিতির
সাক্ষ্য’
শুরু
হলো
শুক্রবার
লালমাটিয়ায়
কলাকেন্দ্রে।
ছবির
মুখগুলোর
দিকে
তাকালে
রবীন্দ্রনাথ
ঠাকুরের
ভাষায়
বলতে
ইচ্ছা
হয়,
‘দেখে
যেন
মনে
হয়
চিনি
উহারে।’
কিন্তু
সরাসরি
চেনাও
যায়
না।
অনেক
ছবিরই
নাক,
মুখ,
চোখ
কিছু
নেই।
শুধু
আছে
মানবমুখের
আবছা
আকৃতি।
আবার
যেসব
ছবিতে
নাক,
মুখ,
চোখ
আছে,
সেগুলোও
খুব
স্বাভাবিক
নয়।
ভয়
পেলে,
আতঙ্কগ্রস্ত
হলে,
যন্ত্রণাকাতর
হলে,
বিস্মিত
হলে,
ক্রুদ্ধ
হলে,
শোকাভিভূত
হলে,
উত্তেজিত
হলে—
এমন
বিবিধ
মানবিক
আবেগ,
অনুভূতিতে
মানুষের
মুখে
যে
অভিব্যক্তি
ফুটে
ওঠে,
শিল্পী
তাই
ফুটিয়ে
তুলেছেন।
যেন
সমাজ
ও
সমকালের
অভিব্যক্তিই
প্রকাশিত
হয়েছে
এসব
মুখের
আদলে।
এডমিন 














