১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • 11

শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশের গুলি ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি রায়সাহেব বাজার মোড় হয়ে বিশ্বজিৎ চত্বরে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়৷ 

বিক্ষোভ মিছিলে ‘উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস জাস্টিস’, ‘পুলিশ না বিচার, বিচার বিচার’, ‘এক হাদি কবরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘এই মুহূর্তে দরকার, পুলিশ লীগের সংস্কার’সহ নানান স্লোগান দেয় জকসু নেতারা৷ 

বিক্ষোভ সমাবেশে জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, লাল জুলাইয়ের অন্যতম প্রতীক ইনকিলাব মঞ্চ। তাদের ওপর হামলা মানে এ সরকার আমাদের নয়। ফলে পুলিশের এই পেটুয়া বাহিনীকে অবশ্যই সংস্কার করতে হবে। 

জকসুর কার্যনির্বাহী সদস্য ফাতেমা অওরিন বলেন, আমার হাদি ভাইয়ের বিচার চাইতে গিয়ে ইনকিলাব মঞ্চের ভাইদের ওপর হামলা করা হয়েছে। আমরা হাদি হত্যার বিচার চাই। পুলিশ লীগের সংস্কার করতে হবে।

জকসুর জিএস আব্দুল আলিম আরিফ বলেন, আজকের এ হামলার মাধ্যমে নির্বাচন বানচালের চক্রান্ত চলছে। ১২ তারিখে জনগণ হ্যাঁ জয়যুক্ত করবে। তারপর পুলিশ লীগের সংস্কার করা হবে। ততদিন সবাই শান্ত থাকুন।

জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেন, যখন প্রকাশ্যে অপকর্ম করে লীগের কর্মীরা তখন পুলিশ বিড়ালের বাচ্চা হয়ে যায়। আর আমাদের ভাইয়েরা ন্যায্য দাবি নিয়ে যখন মাঠে নামে তখন পুলিশ নেকড়ে হয়ে যায়। সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

টিএইচকিউ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ

আপডেট সময়ঃ ১২:০৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬