০৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১২ ফেব্রুয়ারির নির্বাচনে কোন বাহিনীর কতজন মোতায়েন থাকবে

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:২২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • 5

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারা দেশে ৪৩ হাজার ভোটকেন্দ্রে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য মোতায়েন করা হবে। তার মধ্যে সশস্ত্র বাহিনীর (সেনা, নৌ ও বিমান বাহিনী) ১ লাখ ৮ হাজার ৮৮৫ জন সদস্যের মোতায়েন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

এছাড়া ৩৭ হাজার ৪৫৩ জন (১,২১০ প্লাটুন) বিজিবি, ১০ জেলার ১৭ আসনের ৬৯ ইউনিয়নে ৩ হাজার ৫৮৫ জন কোস্ট গার্ড, ১ লাখ ৫৭ হাজার পুলিশ (১১ ফেব্রুয়ারি সকাল থেকে মোতায়েন) এবং ৫ লাখ ৬৭ হাজার ৮৬৬ জন (রোববার থেকে মোতায়েন শুরু, দ্রুত সম্পন্ন হবে)। এ ছাড়া র‍‍্যাব সদস্যও প্রস্তুত রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী মোতায়েন করা হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রেস সচিব।

শফিকুল আলম বলেন, শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আসন্ন সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোন বাহিনীর মোট কতজন সদস্য মোতায়েন থাকবে, ইতিমধ্যেই কতজনকে মোতায়েন করা হয়েছে এবং অবশিষ্টদের কবে মোতায়েন করা হবে সে সম্পর্কে অবহিত করা হয় ওই বৈঠকে।

এমইউ/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’র আশঙ্কা দূর করে ভোটারের আস্থা ফিরিয়ে আনতে হবে

১২ ফেব্রুয়ারির নির্বাচনে কোন বাহিনীর কতজন মোতায়েন থাকবে

আপডেট সময়ঃ ০৬:০৩:২২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬