রবার্ট
লেভানডফস্কি
ও
লামিনে
ইয়ামালের
গোলে
মায়োর্কাকে
৩-০
ব্যবধানে
হারিয়েছে
বার্সেলোনা।
এই
জয়ে
লা
লিগার
শীর্ষে
থাকা
বার্সেলোনা
দ্বিতীয়
স্থানে
থাকা
রিয়াল
মাদ্রিদের
সঙ্গে
ব্যবধান
বাড়িয়ে
চার
পয়েন্টে
নিয়ে
গেছে।
বার্সেলোনা
আজ
ম্যাচটি
খেলেছে
আবার
আংশিকভাবে
খোলা
ক্যাম্প
ন্যু
স্টেডিয়ামে।
বার্সেলোনার
তৃতীয়
গোলটি
করেছেন
তরুণ
মিডফিল্ডার
মার্ক
বের্নাল।
বার্সেলোনার
ধীর
গতির
শুরুতে
আক্রমণে
গতি
আনেন
মার্কাস
রাশফোর্ড।
তাঁর
একটি
বাঁকানো
শট
অল্পের
জন্য
পোস্টের
বাইরে
দিয়ে
চলে
যায়।
২৯
মিনিটে
রবার্ট
লেভানডফস্কি
যে
গোলটিতে
বার্সাকে
এগিয়ে
দেন,
সেটিতেও
মূলত
অবদান
রাশফোর্ডের।
তাঁর
একটি
শট
ভালোভাবে
ঠেকাতে
পারেননি
মায়োর্কার
গোলকিপার।
ফিরতি
বলে
গোল
করেন
লেভা।
০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
বার্সার জয়ে লেভা ও ইয়ামালের গোল
-
এডমিন - আপডেট সময়ঃ ১২:০৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- 3
ট্যাগঃ
জনপ্রিয় খবর




















