০৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আমরা হুঙ্কারের রাজনীতি করি না: এ্যানি

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • 2

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আমরা কখনোই প্রতিশোধমূলক, প্রতিহিংসামূলক চিন্তা রাজনৈতিক জীবনে করিনি। জনগণের পাশে থেকে রাজনীতি করেছি। আমরা কখনো হুঙ্কার দিয়ে রাজনীতি করি না।’

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনি এলাকার ভবানীগঞ্জ, লাহারকান্দি, তেওয়ারীগঞ্জ ও কুশাখালী ইউনিয়ন বিএনপির ব্যানারে এ জনসভার আয়োজন করা হয়।

এ্যানি বলেন, আমরা কখনো আস্ফালন, লম্পঝম্প দেখিয়ে রাজনীতি করি না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া এদেশের মানুষকে যেমন শ্রদ্ধা ও সম্মান দেখিয়েছেন, আমিও সেভাবে সাধারণ মানুষকে সমীহ এবং সম্মানের জায়গায় রেখে রাজনীতি করি।

তিনি আরও বলেন, ভবানীগঞ্জে জামায়াতের নির্বাচনি সমাবেশে লক্ষ্মীপুরের উন্নয়নের কথা বলা হয়নি। মানুষের ভাগ্যের পরিবর্তনের কথা বলা হয়নি। সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, সুন্দর-সচেতন আধুনিক লক্ষ্মীপুর গড়বেন—তা না বলে আমরা দেখেছি হুঙ্কার দিয়েছেন, আস্ফালন দেখিয়েছেন, ধমক দিয়েছেন, থ্রেট করেছেন। ৫ আগস্টের পর এ দেশের মানুষ প্রত্যাশার জায়গা থেকে প্রত্যেকটি রাজনৈতিক দল ও ব্যক্তির কাছে গঠনমূলক রাজনীতি প্রত্যাশা করে। মানুষ চায় বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠুক, নির্মাণ হোক।

নির্বাচনি জনসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান চৌধুরী মিন্টু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ এমরান, বিএনপি নেতা জিয়া উদ্দিন চৌধুরী আরিফ প্রমুখ।

কেকে/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’র আশঙ্কা দূর করে ভোটারের আস্থা ফিরিয়ে আনতে হবে

আমরা হুঙ্কারের রাজনীতি করি না: এ্যানি

আপডেট সময়ঃ ১২:০৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬