০৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’র আশঙ্কা দূর করে ভোটারের আস্থা ফিরিয়ে আনতে হবে

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • 3

প্রশাসনিক প্রভাব ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা দূর করে ভোটারের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। পাশাপাশি সাম্প্রতিক বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার, জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধার করে নির্বাচনে সমতাভিত্তিক পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিতের দাবি জানিয়েছেন তিনি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরের দেওয়ানবাজারে জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান। গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রোড শো উপলক্ষে এ প্রস্তুতি বৈঠকের আয়োজন করে ১১ দলীয় নির্বাচনি ঐক্য।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, প্রশাসনিক প্রভাব ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা দূর করে ভোটারদের আস্থা ফিরিয়ে আনতে হবে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট ও ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোট মনোনীত প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পর ঢাকায় ইনকিলাব মঞ্চের মনোনীত প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড, চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরে র‍্যাব কর্মকর্তা শওকত হত্যার ঘটনা এবং শেরপুরে জামায়াতের এক উপজেলা সেক্রেটারিকে হত্যার ঘটনায় বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে খুনি ও সন্ত্রাসীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধার জরুরি।

বৈঠকটি সঞ্চালনা করেন চট্টগ্রাম নগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও নগর ১১ দলের সমন্বয়ক মুহাম্মদ উল্লাহ। এতে সিদ্ধান্ত হয়, রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বহদ্দারহাট মোড় থেকে ১১ দলের উদ্যোগে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে একটি রোড শো বের হবে, যা পতেঙ্গার কাটগড় মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হবে।

অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগর আমির মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, খেলাফত মজলিসের নগর সভাপতি অধ্যাপক খুরশিদ আলম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নগর আমির মাওলানা জিয়াউল হোসাইন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নগর যুগ্ম সমন্বয়ক জুবায়ের হোসেন ও মীর শোয়াইব, এলডিপির নগর সভাপতি সৈয়দ গিয়াস উদ্দিন আলম, জাগপা কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও নগর সভাপতি আবু মোজাফফর মোহাম্মদ আনাস, আমার বাংলাদেশ পার্টির নগর আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চট্টগ্রাম নগর সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোতালেব, বাংলাদেশ লেবার পার্টির নগর সভাপতি মুহাম্মদ আলাউদ্দিন আলি প্রমুখ।

এমআরএএইচ/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’র আশঙ্কা দূর করে ভোটারের আস্থা ফিরিয়ে আনতে হবে

‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’র আশঙ্কা দূর করে ভোটারের আস্থা ফিরিয়ে আনতে হবে

আপডেট সময়ঃ ১২:০৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬