প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত সচিব মো. মাহমুদুল হোসাইন খানকে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) পদে বদলি করা হয়েছে। একই সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আব্দুল লতিফকে গ্রেড-১ দিয়ে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের (বিকেকেবি) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।
এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ শাহাদাত হোসাইনকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে বদলি করা হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব রিপন চাকমাকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য তার চাকরি বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে ন্যস্ত করা হয়েছে।
আরএমএম/এমএমকে
এডমিন 














