০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আমার মতো মাস্তান বাংলাদেশে নাই, হিসাব ১২ তারিখের পর হবে: ফারুক

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • 3

নোয়াখালী-২ আসনে জামায়াত নেতাকর্মীদের বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী কাজী মোহাম্মদ মফিজুর রহমানের কাছে বিক্রি হয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন ধানের শীষের প্রার্থী জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, ‘আমার মতো মাস্তান বাংলাদেশে নাই। আপনারা যারা স্বাধীনতায় বিশ্বাস করেন না, তারা যদি এনসিপিকে (জামায়াতের সঙ্গী) ভোট না দিয়ে কাপ-পিরিচের (স্বতন্ত্র) কাছে বিক্রি হন সে হিসাব ১২ তারিখের পর হবে।’

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের আবুল খায়ের উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, ‘বিএনপির যারা বহিষ্কার হয়েছেন, আপনাদের উচিত ছিল স্বতন্ত্র বেঈমান প্রার্থীর পক্ষে ভোট না করে ক্ষমা চেয়ে ধানের শীষের পক্ষে ভোট করতে আসা। তাহলে হয়তো আমি বলে দিতাম আপনাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারে আমার কোনো আপত্তি নাই। আপনাদের যাদের বুকের মধ্যে ধানের শীষ বাজে, কিন্তু স্বতন্ত্র প্রার্থীর কাপ-পিরিচে ভোট করছেন, আল্লাহ আপনাদের ক্ষমা করবে না।’

বিএনপির এ প্রার্থী বলেন, ‘আমার গাড়ি ভেঙেছেন। তবে এতে সেনবাগের কোনো লোক জড়িত নাই। কুমিল্লার লাঙ্গলকোর্ট ও ফেনীর দাগনভূঞা থেকে ২২ জন মাস্তান এনে আমার লোকের ওপর হামলা করেছেন। খবর পেয়ে আমার ১০ হাজার নেতাকর্মী বাজারে উঠেছে। আমি বলেছি আমাকে মেরে আমার লাশের ওপর দিয়ে কাপ-পিরিচকে হামলা করো।’

ফারুক দাবি করেন, আগামী নির্বাচনে ধানের শীষ ২৮০ আসনে জিতবে এবং তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। তাই স্বাধীনতায় যারা বিশ্বাস করেন তারা ধানের শীষের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর কাপ-পিরিচে ভোট দিতে পারেন না।

স্থানীয় রাজনীতি সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক নোয়াখালী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এ আসনে কাপ-পিরিচ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য পদ থেকে বহিষ্কৃত ব্যবসায়ী কাজী মোহাম্মদ মফিজুর রহমান।

আইএইচএম/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

আমার মতো মাস্তান বাংলাদেশে নাই, হিসাব ১২ তারিখের পর হবে: ফারুক

আপডেট সময়ঃ ১২:০৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬