০৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • 4

পটুয়াখালীর দুমকিতে একটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পাঙ্গাশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঙ্গাশিয়া নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, রাতে কয়েকজন দুর্বৃত্ত টায়ারে আগুন জ্বালিয়ে কেন্দ্রটির ভেতরে ছুড়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুই কিশোর সেখানে একটি কক্ষে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তা নেভাতে সক্ষম হন। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ভোটকেন্দ্রটি।

কেন্দ্রটির নিরাপত্তায় দুজন গ্রাম-পুলিশ সদস্য ও বিদ্যালয়ের একজন নৈশপ্রহরী দায়িত্বে থাকলেও ঘটনার সময় তারা সেখানে উপস্থিত ছিলেন না। জানা গেছে, ওই সময় তিনজনই রাতের খাবার খেতে বাইরে গিয়েছিলেন।

কেন্দ্রটিতে স্থাপিত চারটি সিসিটিভি ক্যামেরা সচল থাকলেও ফুটেজ পর্যালোচনা করে দুর্বৃত্তদের স্পষ্ট উপস্থিতি শনাক্ত করা যায়নি।

খবর পেয়ে পুলিশ, আনসার, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দুর্বৃত্তরা টায়ারে আগুন জ্বালিয়ে ভোটকেন্দ্রের ভেতরে নিক্ষেপ করেছিল। তবে এতে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

এমএইচআরএন/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সেনাপ্রধানের সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক প্রতিনিধিদলের সাক্ষাৎ

পটুয়াখালীতে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা

আপডেট সময়ঃ ১২:০৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬