০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে পর্যবেক্ষক পরিচয়ে কেন্দ্রে প্রবেশ, আটক ৩

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • 3

সিলেটে পর্যবেক্ষক পরিচয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করায় তিনজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। তবে পুলিশি জিম্মায় থাকা পর্যবেক্ষকদের নাম এবং তারা কোন সংগঠনের পর্যবেক্ষক তা জানা যায়নি।

ঘটনাস্থলে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, এই তিন ব্যক্তি পর্যবেক্ষকের কার্ড ঝুলিয়ে কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে স্থানীয়রা কেন্দ্রের গেটে এসে এই তিনজনকে আটক করেন। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বলেন, ‘এলাকাবাসীর দাবির মুখে তাদের থানার জিম্মায় আনা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতকে জানানো হয়েছে। তারা এসে পর্যবেক্ষক পরিচয় দেওয়া ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।’

জেএএইচ/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সিলেটে পর্যবেক্ষক পরিচয়ে কেন্দ্রে প্রবেশ, আটক ৩

আপডেট সময়ঃ ১২:০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬