০৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ধানের শীষ প্রতীকে জিতলেন ফখরুল ইসলাম

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • 5

নোয়াখালী-৫ আসনের বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী মো. ফখরুল ইসলাম জয়ী হয়েছেন। তিনি জামায়াত প্রার্থীর চেয়ে ২৭ হাজার ৩৫৫ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

এতে ১৫৫ কেন্দ্রে বিএনপির ধানের শীষ প্রতীকে মো. ফখরুল ইসলাম পেয়েছেন এক লাখ ৪৫ হাজার ৮৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে মো. বেলায়েত হোসেন পেয়েছেন এক লাখ ১৪ হাজার ৭১০ ভোট। এছাড়া পোস্টাল ব্যালটে ধানের শীষে ভোট পড়েছে এক হাজার ৯৩২ ভোট ও দাঁড়িপাল্লায় ভোট পড়েছে পাঁচ হাজার ৭৪৩ ভোট।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম ফলাফলের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, এ আসনে পোস্টাল ব্যালটসহ মোট ১৫৬টি কেন্দ্রের সম্পূর্ণ ফলাফল ঘোষণা করা হলো। এখানে মোট ভোটার পাঁচ লাখ তিন হাজার ৮৫২ ভোট।

আইএইচএম/এমআইএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ধানের শীষ প্রতীকে জিতলেন ফখরুল ইসলাম

আপডেট সময়ঃ ১২:০০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬