১০:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শুটিং না করায় আইনি জটিলতায় ধানুশ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • 2

শুটিং না করেই অন্য সিনেমায় সময় দিয়েছেন-এমন অভিযোগেই এবার আইনি জটিলতায় জড়ালেন দক্ষিণী তারকা ধানুশ। দীর্ঘদিন ধরে আটকে থাকা ‘নান রুদ্রন’ নামের একটি সিনেমা ঘিরে তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে প্রযোজনা সংস্থা থেনান্ডাল ফিল্মস।

‘ওয়ান ইন্ডিয়া’ তামিলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে ‘নান রুদ্রন’সিনেমায় অভিনয় ও পরিচালনার জন্য চুক্তিবদ্ধ হন ধানুশ। তবে প্রায় এক দশক পেরিয়ে গেলেও সিনেমার শুটিং শুরু হয়নি। প্রযোজনা সংস্থার দাবি, একাধিক পরিকল্পনা পরিবর্তনেও তারা সম্মত হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ চিত্রনাট্য জমা না দেওয়ায় প্রকল্পটি দীর্ঘদিন ধরে স্থগিত রয়েছে।

নোটিশে অভিযোগ করা হয়েছে, সিনেমার কাজ শেষ না করেই ধানুশ অন্য সিনেমায় সময় দিয়েছেন। ফলে ‘নান রুদ্রন’ মাঝপথে থমকে যায় এবং প্রযোজকদের বড় অংকের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। সংস্থাটি দাবি করেছে, প্রকল্পের প্রাথমিক পর্যায়ে প্রায় ২০ কোটি রুপি ব্যয় করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, এ সিনেমায় অভিনেতা নাগার্জুন আক্কিনেনি ও এস জে সূর্যর মতো তারকাদের যুক্ত করার পরিকল্পনা ছিল। তাদের সঙ্গে প্রাথমিক আলোচনা ও অন্যান্য প্রস্তুতিতেও ব্যয় হয়েছে বলে দাবি প্রযোজনা সংস্থার।

আইনি পরামর্শদাতার মাধ্যমে পাঠানো নোটিশে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ক্ষতিপূরণের দাবি পূরণ না হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি ধানুশ।

উল্লেখ্য, ২০২৫ সালে ‘কুবেরা’, ‘ইডলি কড়াই’ এবং তেরে ইশক মে সিনেমায় দেখা গেছে ধানুশকে। ‘তেরে ইশক মে’সিনেমায় তার সঙ্গে অভিনয় করেন কৃতি শ্যানন। সিনেমাটি বিশ্বব্যাপী ১৬১.৯৬ কোটি রুপির ব্যবসা করলেও দর্শক-সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল।

আরও পড়ুন:
২৪ বছরের প্রেম, তবুও মুগ্ধতা কাটেনি রিতেশ-জেনেলিয়ার 
রণবীরকে হুমকির নেপথ্যে হ্যারি বক্সার 
বক্স অফিসে ঘুরে দাঁড়াল রানির ‘মর্দানি ৩’

এদিকে ‘নান রুদ্রন’ ঘিরে এই আইনি বিতর্ক কোন দিকে গড়ায়, এখন সেদিকেই সংশ্লিষ্টরা দৃষ্টি রাখছেন।

এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ফল পাল্টে দেওয়ার অভিযোগ করে ভোট পুনগণনার দাবি খেলাফত মজলিস প্রার্থীর

শুটিং না করায় আইনি জটিলতায় ধানুশ

আপডেট সময়ঃ ১২:০১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬