০৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানকে মিষ্টি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • 4

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন ভারতের মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যানের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পাঠানো ফুল ও মিষ্টি গ্রহণ করেন দলটির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে লেখেন, ‘বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।’

পাশাপাশি দুই বাংলার সুসম্পর্ক আরও দৃঢ় হবে—এ আশাবাদ ব্যক্ত করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লেখেন, বাংলাদেশের সঙ্গে সবসময় সুসম্পর্ক বজায় থাকুক, সেটিই তাদের কামনা।

কেএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

তারেক রহমানকে মিষ্টি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়

আপডেট সময়ঃ ১২:০৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬