মিসরের
পর্যটন
মন্ত্রণালয়ের
দেওয়া
তথ্য
অনুযায়ী,
জায়গাটি
সিনাইয়ের
উম
ইরাক
মালভূমিতে
অবস্থিত।
সেখানে
১০০
মিটার
দীর্ঘ
শিলার
একটি
কাঠামো
রয়েছে।
ওই
শিলার
ওপরই
পাওয়া
গেছে
চিত্রকর্মগুলো।
প্রাগৈতিহাসিক
যুগ
থেকে
ইসলামি
যুগ
পর্যন্ত
মানুষের
শিল্পচর্চায়
যে
বিবর্তন
এসেছিল,
চিত্রগুলোয়
তার
ধারাবাহিকতা
ফুটে
উঠেছে।
এটিকে
সাম্প্রতিক
সময়ে
মিসরের
সবচেয়ে
গুরুত্বপূর্ণ
প্রত্নতাত্ত্বিক
আবিষ্কারগুলোর
একটি
বলে
উল্লেখ
করেছে
দেশটির
সুপ্রিম
কাউন্সিল
অব
অ্যান্টিকিউটিস।
কাউন্সিলের
মহাসচিব
হিশাম
এল-লেইথির
ভাষ্যমতে,
নতুন
আবিষ্কৃত
হওয়া
এলাকাটির
ঐতিহাসিক
ও
শিল্পমূল্য
অনেক
বেশি।
বিভিন্ন
সময়ের
নিদর্শন
থাকায়
এটি
‘খোলা
আকাশের
নিচে
একটি
প্রাকৃতিক
জাদুঘরের’
মতো
হয়ে
উঠেছে।
এডমিন 







