০৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন, মহাসচিব সাইফুল আলম

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৭:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • 2

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮) এবং কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে কফিল উদ্দিন আহমেদ, মহাসচিব পদে মো. সাইফুল আলম ও কোষাধ্যক্ষ পদে সাইদুর রহমান নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার ইস্কাটন গার্ডেন রোডের ঢাকা লেডিস ক্লাবে এই নির্বাচন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলে এদিন সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত। ১২১ সদস্যের ওই কমিটির নির্বাচনে সভাপতি, মহাসচিব, কোষাধক্ষ পদে প্রতিদ্বদ্বিতা হয়েছে। বাকি সদস্যরা বিনাপ্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন
শুল্কছাড়ের পরেও চড়া খেজুরের দাম 
ইউপি চেয়ারম্যান নির্বাচনের টাকা খরচ করে এমপি হয়েছি 

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক ওই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আইনজীবী মামুনুর রশীদ রনী। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ও সহকারী মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভোট গণনা শেষে বিকেল চারটার দিকে ফলাফল ঘোষণা করেন মামুনুর রশীদ রনী। এতে আনন্দ-উল্লাস ও মিষ্টি বিতরণ করেন বিজয়ীরা।

ফলাফল ঘোষণার পর সমিতির নবনির্বাচিত মহাসচিব মো. সাইফুল আলম বলেন, আজ অত্যন্ত সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পরিবহন মালিকরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে পেরেছেন। আশা করি সবার সহযোগিতায় পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো।

এমএমএ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

রাজশাহীতে সার্কেল এসপি ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন, মহাসচিব সাইফুল আলম

আপডেট সময়ঃ ১২:০৭:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬