০৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভাঙা লাইন মেরামতের একঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • 2

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইন ভেঙে যাওয়ার একঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে রাত সোয়া ৮টায় এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, উপজেলার কাওরাইদ ও মশাখালী স্টেশনের মাঝামাঝি দাইড়েরপুল এলাকায় ৬ ইঞ্চির মতো রেললাইন ভাঙা অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে আমরা বিষয়টি জানতে পারলে ঝুঁকি বিবেচনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেই। ফলে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন গফরগাঁও রেলওয়ে স্টেশনে, মহুয়া কমিউটার মশাখালী স্টেশনে, দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস কাওরাইদ স্টেশনে আটকে যায়।

তিনি বলেন, নাশকতার জন্য রেললাইন ভাঙা হয়নি। লাইন দুর্বল থাকায় ভেঙে গেছে। রেলওয়ের কর্মীরা সোয়া একঘণ্টা চেষ্টার পর ভাঙা অংশ মেরামত করলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে আবারও ট্রেন চলাচল শুরু হয়। বিভিন্ন স্টেশনে আটকে থাকা যাত্রীবাহী ট্রেনগুলো গন্তব্যে ছেড়ে গেছে।

কামরুজ্জামান মিন্টু/আরএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ভাঙা লাইন মেরামতের একঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেট সময়ঃ ১২:০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬