০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুষ্ঠু অর্থনৈতিক ব্যবস্থাপনাই সরকারের মূল চ্যালেঞ্জ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • 3

সুষ্ঠু অর্থনৈতিক ব্যবস্থাপনাই সরকারের মূল চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সদ্য বিদায়ী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু, এবং রেলপথ মন্ত্রণালয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, নতুন সরকারকে গুছিয়ে নেওয়ার জন্য সময় দিতে হবে। আমি নিশ্চিত যে আমরা যে উন্নয়নের ধারার সূচনা করেছি সেটাকে তারা এগিয়ে নিয়ে যাবে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রীদের শপথ গ্রহণের পর তিনি এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন। 

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, অর্থনৈতিক ব্যবস্থাপনায় সরকারের মূল চ্যালেঞ্জের পাশাপাশি জ্বালানি, বিদ্যুৎ, শিল্প উৎপাদন ও রপ্তানি ইত্যাদির দিকে সরকারকে নজর দিতে হবে।

এমইউ/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সুষ্ঠু অর্থনৈতিক ব্যবস্থাপনাই সরকারের মূল চ্যালেঞ্জ

আপডেট সময়ঃ ০৬:০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬