০৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেলো যুবকের

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • 5

ময়মনসিংহে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসা ফকির (২৫) নামের মোটরসাইকেলের আরোহী এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নগরীর পাটগুদাম ব্রিজে (বাংলাদেশ-চীন মৈত্রী সেতু) এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসা ফকির সদর উপজেলার গোবদ্দিয়া গ্রামের মৃত শাহ্ সুফি নাজিম উদিন ফকিরের ছেলে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।

তিনি বলেন, নগরীর পাটগুদাম ব্রিজ টার্মিনাল থেকে এম কে সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। বাসটি পাটগুদাম ব্রিজের কাছে আসতেই উল্টোপথের একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ইসা ফকির মারা যান।

ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কামরুজ্জামান মিন্টু/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ময়মনসিংহে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেলো যুবকের

আপডেট সময়ঃ ১২:০৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬