১০:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকার দুই সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী আলোচনায় আসিফ-আদীব

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • 2

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন দলের দুই শীর্ষ নেতা। তারা হলেন—দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। দলের প্রাথমিক আলোচনায় তাদের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে ৷

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে এনসিপির একাধিক শীর্ষ নেতা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দলের কেন্দ্রীয় এক শীর্ষ নেতা নাম না প্রকাশ করার শর্তে জাগো নিউজকে বলেন, আসিফ মাহমুদকে ঢাকা দক্ষিণ থেকে এবং আরিফুল ইসলামকে উত্তর সিটি থেকে প্রার্থী করার বিষয়ে দলের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে আমরা ১১ দলীয় জোট থেকে নির্বাচন করবো। দুই সিটিতেই এনসিপি থেকে প্রার্থী দেওয়া হয়ত সম্ভব হবে না ৷ এজন্য জোটের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কোন দল কোন সিটিতে প্রার্থী দিবে। তবে সবকিছু প্রাথমিক আলোচনায় রয়েছে৷

এনসিপির দলীয় সূত্রে জানা যায়, এর আগে আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার একটি গুঞ্জন ছিল ৷ এজন্য কুমিল্লা থেকে স্থান পরিবর্তন করে ঢাকা ১০ আসনের ভোটার হয়েছিলেন। তবে শেষমেষ নির্বাচনে অংশ না নিয়ে এনসিপিতে যোগ দেন। দলের মুখপাত্র পদ নেন। পরে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

অন্যদিকে, আরিফুল ইসলাম আদীব ১১ দলীয় জোটের হয়ে ঢাকা-১৮ আসনে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে ওই নির্বাচনে তিনি বিএনপি প্রার্থীর কাছে পরাজিত হন।

এনএস/কেএইচকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

‘হলদে পাখি’ অ্যাক্টিভিটি প্যাকে দেশসেরা যশোরের ৩ শিক্ষার্থী

ঢাকার দুই সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী আলোচনায় আসিফ-আদীব

আপডেট সময়ঃ ১২:০৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬