‘আঁখো
কি
গুস্তাখিয়াঁ’
দিয়ে
গত
বছর
বড়
পর্দায়
আসেন
শানায়া
কাপুর।
তারকা
পরিবারে
জন্ম,
শৈশব
থেকেই
মনোযোগের
কেন্দ্রে
থাকা,
ফ্যাশন
ও
সোশ্যাল
মিডিয়ায়
উপস্থিতি—সব
মিলিয়ে
তাঁর
প্রথম
ছবি
নিয়ে
প্রত্যাশা
ছিল
প্রবল।
কিন্তু
মুক্তির
পর
ছবিটি
বক্স
অফিসে
সুবিধা
করতে
পারেনি।
অভিনয়
নিয়েও
আসে
মিশ্র
প্রতিক্রিয়া।
নতুন
নায়িকার
জন্য
যা
স্বাভাবিক,
তবে
সামাজিক
যোগাযোগমাধ্যমে
যে
তীব্র
সমালোচনা
ও
ট্রলের
শিকার
তিনি
হয়েছেন,
সেটাকে
কোনোভাবেই
স্বাভাবিক
বলা
যাবে
না।
প্রথম
অভিজ্ঞতা
থেকে
শিক্ষা
নিয়ে
দ্বিতীয়
ছবিতে
ভিন্ন
পথে
হেঁটেছেন
শানায়া।
অ্যাডভেঞ্চারধর্মী
রোমান্টিক
থ্রিলার
‘তু
ইয়া
ম্যাঁয়’-এ
তাঁর
চরিত্রটি
তুলনামূলক
চ্যালেঞ্জিং।
সহশিল্পী
আদর্শ
গৌরব।
পরিচালনা
করেছেন
বিজয়
নাম্বিয়ার।
১৩
ফেব্রুয়ারি
মুক্তি
পাওয়া
ছবিটি
বাণিজ্যিকভাবে
খুব
বড়
সাফল্য
না
পেলেও
শানায়ার
অভিনয়
নিয়ে
ইতিবাচক
আলোচনা
শুরু
হয়েছে।
এডমিন 












