শত
বছরের
বেশি
সময়
ধরে
ইতিহাসের
সাক্ষী
হয়ে
দাঁড়িয়ে
আছে
কুমিল্লার
বরুড়া
উপজেলার
ভাউকসার
গ্রামের
একটি
মসজিদ।
তিন
গম্বুজবিশিষ্ট
মসজিদটি
স্থাপত্যশৈলীর
এক
অনন্য
নিদর্শন।
চুন-সুরকির
মজবুত
গাঁথুনি,
পুরু
দেয়াল
ও
মোগল
ধাঁচের
নান্দনিক
স্থাপত্য
মসজিদটিকে
করেছে
অনন্য।
এটি
এলাকার
ঐতিহ্য
ও
স্থাপত্য
সৌন্দর্যেরও
এক
মূল্যবান
নিদর্শন,
যা
দেখতে
প্রতিদিনই
ভিড়
করেন
দর্শনার্থীরা।
মসজিদটি
নির্মাণ
করেছিলেন
নবাব
ফয়জুন্নেছা
চৌধুরানীর
স্বামী
সৈয়দ
মুহাম্মদ
গাজী
চৌধুরী।
তিনি
সম্পদশালী
জমিদার
ছিলেন।
নিজ
বাড়ির
সামনে
১৯০২
সালে
এটি
নির্মাণ
করেন।
মসজিদটির
নাম
‘ভাউকসার
তিন
গম্বুজ
পুরাতন
জামে
মসজিদ’।
এর
ভেতরে
প্রবেশের
দরজার
ওপরে
লেখা,
‘বিরাতিছে
স্বর্গধামে
এই
মসজিদ
নির্মাণকারী
অদ্বিতীয়
দানশীল
মুহাম্মদ
গাজী
চৌধুরী।
সন-১৩০৯
বাং,
১৯০২
ইং।’
এডমিন 

















