০৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হান্নান মাসউদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় এনসিপি

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • 3

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বার্তায় এ দাবি জানানো হয়।

এনসিপি জানায়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার বেলা ১১টায় হান্নান মাসউদ বিএনপি ও নব্য বিএনপি (আওয়ামী লীগ) সন্ত্রাসীদের দ্বারা শাপলা কলিতে ভোট দেওয়ায় সাধারণ জনগণের ওপর সংঘটিত হামলা, ঘরবাড়ি, দোকান ও এনসিপি অফিস ভাঙচুরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। পরে ফেরার পথে তার গাড়িবহরে অতর্কিত হামলা চালায় বিএনপি ও নব্য বিএনপির শীর্ষ সন্ত্রাসী বেলাল মাঝির নেতৃত্বাধীন সন্ত্রাসী দল।

এনসিপির অভিযোগ, হামলাকারীদের মধ্যে মাহবুব, সারোয়ার, হেলাল কেরানি, আজাদ, মন্নান, বাবলু, ক্ষেপা জহির, ইসমাইল, কামরুল, বড় সাহেদ, আকবর, রহমান, বাকের, দুরাজ, সাবউদ্দিন, কালা এমরান, সারোয়ার মাঝি, সাজু, বেলাল মেম্বার, সমির, হাসেম মাঝিসহ আরও বেশ কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী অংশ নেয়। এসময় এনসিপির একাধিক নেতাকর্মী ও সমর্থক গুরুতর আহত হন এবং একাধিক মোটরসাইকেল ও গাড়ি ভাঙচুর করা হয়।

সমর্থকদের ওপর এ নির্মম হামলা প্রত্যক্ষ করে সংসদ সদস্য হান্নান মাসউদ গাড়ি থেকে নেমে হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাস্তায় বসে অবস্থান নেন। পরবর্তীতে সন্ত্রাসীরা অস্ত্রসহ আবারও এনসিপির নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলা চালায় এবং একপর্যায়ে সবাইকে ছত্রভঙ্গ করে দিয়ে সংসদ সদস্যকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।

বার্তায় এনসিপি জানায়, এই ঘটনায় প্রশাসন নিষ্ক্রিয় থাকে। এতে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

এনএস/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

হান্নান মাসউদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় এনসিপি

আপডেট সময়ঃ ১২:০৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬