০৫:০১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের প্রলোভনে ধর্ষণ-ভিডিও ধারণ, বরিশাল সিটি কর্মকর্তা কারাগারে

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • 21

বিয়ের প্রলোভনে এক গৃহবধূকে ধর্ষণ, ভিডিও ধারণ ও হুমকির অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) কর্মকর্তা মো. শহিদুল ইসলাম উজ্জ্বলকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) তাকে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মিরাজুল ইসলাম রাসেল শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মো. শহিদুল ইসলাম উজ্জ্বল সদর উপজেলার রায়পুরা এলাকার বাসিন্দা। তিনি এর আগে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার ব্যক্তিগত সচিব ছিলেন।

কাউনিয়া থানার এসআই শফিকুল ইসলাম বলেন, দুপুরে ধর্ষণ মামলায় ওই কর্মকর্তাকে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মিরাজুল ইসলাম রাসেল শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বরাতে এসআই শফিকুল বলেন, ভুক্তভোগী নারী দুই সন্তানের জননী। ওই নারী উজ্জ্বলের বন্ধুর স্ত্রী। পরিচয়ের সুবাদে তাদের মধ্যে মোবাইল ফোনে কথা হতো। এক পর্যায়ে তাকে প্রেমের প্রস্তাব দেন উজ্জ্বল। এতেও রাজি না হলে তাকে বিয়ের প্রস্তাব দেন তিনি। বিয়ের প্রলোভনে বিভিন্ন সময় ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান উজ্জ্বল।

সবশেষ ৩০ জানুয়ারি ওই নারীর ভাড়া বাসায় গিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও ভিডিও ধারণ করেন উজ্জ্বল। পরে বিয়ের প্রস্তাব দিলে তাকে ভয়ভীতি প্রদর্শনসহ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় উজ্জ্বলের বিরুদ্ধে কাউনিয়া থানায় একটি মামলা করেছেন ওই নারী। ওই মামলার আসামি হিসেবে সকালে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকা থেকে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়।

শাওন খান/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

বিয়ের প্রলোভনে ধর্ষণ-ভিডিও ধারণ, বরিশাল সিটি কর্মকর্তা কারাগারে

আপডেট সময়ঃ ০৬:০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬