০৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • 2

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শামসুন্নাহার রুমা (৪৫) নামে এক স্কুল শিক্ষিকার ওড়না পেঁচানো হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশের গোবিন্দপুর (পুরাতন বন্দর) এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শামসুন্নাহার রুমা উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী (উত্তর) গ্রামের ছোলাইমান মাস্টারের মেয়ে। বিবাহ বিচ্ছেদের পর তিনি ভাড়া বাসায় থাকতেন।

স্বজনরা জানান, সকাল গড়িয়ে দুপুর হলেও রুমার কোনা সাড়াশব্দ না পেয়ে তার ঘরের দরজা খোলা হয়। এসময় তার ওড়না পেঁচানো হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। একইসঙ্গে ঘরের ভেতর বিভিন্ন আসবাবপত্র তছনছ অবস্থায় ছিল। রুমার শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে কেউ শ্বাসরোধে হত্যা করেছে। এর আগেও রুমার ঘরে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে বলে স্বনদের দাবি।

এ ঘটনার সত্যতা স্বীকার করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে রুমা নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনা কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

আনোয়ার আল শামীম/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত, বিক্ষোভে ফেটে পড়ে ঢাকা

গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

আপডেট সময়ঃ ১২:০০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬